Skip to content

নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯

ধারা ১৪সচিবের প্রশাসনিক দায়িত্ব

বলবৎ

ধারা ১৪

14. সচিবের প্রশাসনিক দায়িত্ব (১) নির্বাচন কমিশন সচিবালয়ের যাবতীয় দায়িত্ব সম্পাদনের জন্য সচিব প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট দায়ী থাকিবেন। (২) নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী, নির্বাচন কমিশনের সার্বিক নিয়ন্ত্রণে, সচিবের নিকট দায়ী থাকিবেন এবং সচিবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাহারা কাজ কর্ম পরিচালনা করিবেন।

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯