Skip to content

নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯

ধারা ১৭নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো

বলবৎ

ধারা ১৭

17. নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো (১) সময়ে সময়ে নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো ( To & E) পর্যালোচনাপূর্বক পরিবর্তনের সুপারিশমালা প্রস্তুতকরণের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য একটি সাংগঠনিক কমিটি থাকিবে, যথা :- (ক) প্রধান নির্বাচন কমিশনার-যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সকল নির্বাচন কমিশনার; (গ) অতিরিক্ত সচিব পদমর্যাদার নিম্নে নয় অর্থ বিভাগের এমন একজন কর্মকর্তা; (ঘ) অতিরিক্ত সচিব পদমর্যাদার নিম্নে নয় [জনপ্রশাসন মন্ত্রণালয়ের] এমন একজন কর্মকর্তা; (ঙ) সচিব, নির্বাচন কমিশন সচিবালয়-যিনি উহার সদস্য সচিবও হইবেন। (২) উপরি-উক্ত সাংগঠনিক কমিটির সুপারিশমালা বিবেচনাপূর্বক নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো সরকার কর্তৃক চূড়ান্ত করা হইবে।

  1. 5. “জনপ্রশাসন মন্ত্রণালয়ের“ শব্দগুলি “সংস্থাপন মন্ত্রণালয়ের” শব্দগুলির পরিবর্তে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৮ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯