Skip to content

নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯

ধারা ৭নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা

বলবৎ

ধারা ৭

7. নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা (১) সরকার প্রতি অর্থ বৎসরে নির্বাচন কমিশনের ব্যয়ের জন্য, নির্বাচন কমিশন হইতে প্রাপ্ত প্রস্তাব বিবেচনাক্রমে, উহার অনুকূলে বাজেটে নির্দিষ্টকৃত অর্থ বরাদ্দ করিবে; এবং অনুমোদিত ও নির্ধারিত খাতে উক্ত বরাদ্দকৃত অর্থ হইতে ব্যয় করিবার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করা নির্বাচন কমিশনের জন্য আবশ্যক হইবে না। (২) এই ধারার বিধান দ্বারা সংবিধানের ১২৮ অনুচ্ছেদে প্রদত্ত মহাহিসাব-নিরীক্ষকের অধিকার ক্ষুণ্ন করা হইয়াছে বলিয়া ব্যাখ্যা করা যাইবে না।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯