Skip to content

নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯

ধারা ৯নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

বলবৎ

ধারা ৯

9. নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ (১) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন : তবে শর্ত থাকে যে, উক্ত বিধি প্রণীত না হওয়া পর্যন্ত [নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮], প্রয়োজনীয় অভিযোজন সহকারে, এর বিধান অনুসারে উক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ নিযুক্ত হইবেন। (২) [নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮] এর অধীন নিযুক্ত এবং এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে নির্বাচন কমিশন সচিবালয়ে কিংবা অন্যত্র কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ, উক্ত সচিবালয়ে সরকার বা অন্য কোন সংস্থা হইতে বদলী কিংবা প্রেষণে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যতীত, এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে উক্ত সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন।

  1. 3. “নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যাগুলি “The Election Commission (Officers and Staff) Rules, 1979” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যাগুলির পরিবর্তে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৮ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 4. “নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যাগুলি “The Election Commission (Officers and Staff) Rules, 1979” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যাগুলির পরিবর্তে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৮ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯