Skip to content

ভোটার তালিকা আইন, ২০০৯

ধারা ৩সংজ্ঞা

বলবৎ

ধারা ৩

3. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) "কমিশন" অর্থ সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন ; [(কক) “নাম” অর্থ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর অধীন নিবন্ধিত বা প্রদত্ত সনদে উল্লিখিত নাম অথবা প্রাথমিক শিক্ষা সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের কোন পরীক্ষায় প্রদত্ত সনদে উল্লিখিত নামঃ তবে শর্ত থাকে যে, এই আইনে নামের সংজ্ঞা সংযোজনের পূর্বে প্রণীত ভোটার তালিকায় উল্লিখিত নামের ক্ষেত্রে এই সংজ্ঞা প্রযোজ্য হইবে না;] (খ) "নির্বাচন এলাকা" অর্থ সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকা ; (গ) "নির্বাচিত সংস্থা (Elective body)" অর্থ সংসদ বা কোন স্থানীয় সরকার সংস্থা ; (ঘ) "নির্ধারিত" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত ; (ঙ) "ভোটার" অর্থ কোন ব্যক্তি যিনি ভোটার হিসাবে নিবন্ধিত হইয়াছেন এবং এই আইনের অধীন প্রণীত ও প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হইয়াছেন ; [(চ) “ভোটার এলাকা” অর্থ পল্লী এলাকার ক্ষেত্রে এক বা একাধিক গ্রাম বা গ্রামের অংশ বিশেষ এবং শহর এলাকার ক্ষেত্রে এক বা একাধিক মহল্লা বা রাস্তা অথবা মহল্লা বা রাস্তার অংশ বিশেষ;] (ছ) "ভোটার তালিকা" অর্থ এই আইনের অধীন প্রণীত চূড়ান্ত ভোটার তালিকা ; (জ) "যোগ্যতা অর্জনের তারিখ" অর্থ এই আইনের অধীন প্রতিটি ভোটার তালিকা প্রণয়ন , সংশোধন, পুনঃপরীক্ষিত বা হালনাগাদের ক্ষেত্রে যেই বৎসর উহা এইরূপে প্রণীত, সংশোধিত, পুনঃপরীক্ষিত বা হালনাগাদকৃত হয় সেই বৎসরের জানুয়ারী মাসের পহেলা তারিখ [বা কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোন তারিখ]; (ঝ) "রেজিষ্ট্রেশন অফিসার" অর্থ ধারা ৬ এর অধীন নিযুক্ত কোন রেজিষ্ট্রেশন অফিসার এবং রেজিষ্ট্রেশন অফিসারের দায়িত্ব পালনরত কোন সহকারী রেজিষ্ট্রেশন অফিসার ; (ঞ) "স্থানীয় সরকার সংস্থা" অর্থ কোন ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন।

  1. 1. দফা (কক) ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৭ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত।
  2. 2. দফা (চ) ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 3. “বা কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোন তারিখ” শব্দগুলি “জানুয়ারী মাসের পহেলা তারিখ” শব্দগুলির পর ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ০৪ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত যাহা (২৪ জুলাই, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: ভোটার তালিকা আইন, ২০০৯