অর্থ (২০০৭-২০০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯
Section 57আয়কর৷
তৃতীয় অধ্যায় Income Tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন
s. 57
57. আয়কর৷ (১) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ধারা ৩০ এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (৩) এর বিধানাবলী সাপেক্ষে, ২০০৭ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এ নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) যে সকল ক্ষেত্রে Income tax Ordinance এর SECOND SCHEDULE (লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে সেই সকল ক্ষেত্রে আরোপনযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে৷ (৩) Income tax Ordinance এর Chapter VII অনুসারে কর কর্তনের নিমিত্ত তফসিল-২ এ (আয়কর হার সংক্রান্ত) বর্ণিত হার ২০০৭ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ এবং ২০০৮ সালের ৩০ জুন তারিখে সমাপ্য বৎসরের জন্য প্রযোজ্য হইবে৷ (৪) এই ধারা এবং এই ধারার অধীন আরোপিত আয়কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত "মোট আয় (total income)" বলিতে Income tax Ordinance এর বিধান অনুসারে নিরূপিত মোট আয় (total income) বুঝাইবে৷