অর্থ (২০০৭-২০০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯
Section 65১৯৯১ সনের ২২ নং আইনে ধারা ৪০ এর সংশোধন৷
চতুর্থ অধ্যায় মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধিকতর সংশোধন
s. 65
65. ১৯৯১ সনের ২২ নং আইনে ধারা ৪০ এর সংশোধন৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪০ প্রতিস্থাপিত হইবে, যথাঃ '৪০৷ ন্যায় নির্ণয়নের ক্ষমতা৷- এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধির অধীনে বাজেয়াপ্তকরণ এবং অর্থদন্ড আরোপকরণ সংক্রান্ত মামলাসমূহের ন্যায় নির্ণয়ন করা হইবে, - (ক) আমদানি ও রপ্তানির ক্ষেত্রে Customs Act, 1969 এর section 179 এর বিধান অনুযায়ী; এবং (খ) পণ্য সরবরাহ বা সেবা প্রদানের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ কর্তৃক নিম্নবর্ণিত টেবিল অনুযায়ী- টেবিল ন্যায়-নির্ণয়নের ধরণ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ক্ষমতা (অ) পণ্য বা সেবা বাজেয়াপ্তকরণ এবং কর ফাঁকি সংশ্লিষ্ট অর্থদন্ড আরোপ কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ১৫ (পনের) লক্ষ টাকার অধিক হইলে; অতিরিক্ত কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১৫ (পনের) লক্ষ টাকা হইলে; যুগ্ম কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা হইলে; উপ-কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হইলে; সহকারী কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৩ (তিন) লক্ষ টাকা হইলে; সুপারিনটেনডেন্ট পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১ (এক) লক্ষ টাকা হইলে; (আ) দফা (অ) ব্যতীত অন্যান্য অর্থদন্ড আরোপ বিভাগীয় কর্মকর্তা, পূর্ণ ক্ষমতা [ব্যাখ্যা৷- এই টেবিলে বর্ণিত ''পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য'' নির্ধারণের ক্ষেত্রে, আটককৃত পণ্য বা সেবা বহনকারী যানবাহনের মূল্য অন্তর্ভুক্ত হইবে না৷]"৷