ধারা ৩অন্যান্য শব্দ ও অভিব্যক্তির প্রযোজ্যতা
বলবৎ
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ৩
3. অন্যান্য শব্দ ও অভিব্যক্তির প্রযোজ্যতা (১) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা এই আইনে দেওয়া হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি ফৌজদারী কার্যবিধি [,মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন] বা, ক্ষেত্রমত, দণ্ডবিধিতে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে। (২) অপরাধ ও শাস্তির দায়-দায়িত্ব সংক্রান্ত দণ্ডবিধির সাধারণ বিধানাবলী, যতদূর সম্ভব, এই আইনের অন্যান্য বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ না হইলে, এই আইনের অধীন অপরাধসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।