প্রথম তফসিল[ধারা ২ এর দফা (৩ক) দ্রষ্টব্য]
প্রথম তফসিল
তফসিল-১ [ধারা ২ এর দফা (৩ক) দ্রষ্টব্য] (ক) ১৬ই ডিসেম্বর, ১৯৭০ খ্রিস্টাব্দ তারিখে হেগে সম্পাদিত অবৈধভাবে বিমান আটক প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন (Convention for the suppression of unlawful seizure of Aircraft, done at the Hague on 16 th December, 1970); (খ) ২৩শে সেপ্টেম্বর, ১৯৭১ খ্রিস্টাব্দ তারিখে মন্ট্রিলে সম্পাদিত বেসামরিক বিমান চলাচলের বিরম্নদ্ধে অবৈধ কার্যক্রম দমন সংক্রান্ত কনভেনশন (Convention for the suppression of unlawful acts against the safety of Civil Aviation, done at Montreal on 23 rd September, 1971); (গ) ১৪ই ডিসেম্বর, ১৯৭৩ খ্রিস্টাব্দ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত কূটনৈতিক প্রতিনিধিসহ আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তির বিরম্নদ্ধে অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন (Convention on the prevention and punishment of Crimes against internationally protected person, including diplomatic agents, adopted by the General Assembly of the United Nations on 14 th December, 1973); (ঘ) ১৭ই ডিসেম্বর, ১৯৭৯ খ্রিস্টাব্দ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত জিম্মি গ্রহণের বিরম্নদ্ধে কনভেনশন (International convention against the taking of hostages adopted by the General Assembly of the United Nations on 17th December, 1979); (ঙ) ৩রা মার্চ, ১৯৮০ খ্রিস্টাব্দ তারিখে ভিয়েনায় গৃহীত পারমাণবিক বস্তুর ভৌত সুরক্ষা সংক্রান্ত কনভেনশন (Convention on the physical protection of nuclear material, adopted at Vienna on 3 rd March, 1980); (চ) ২৪শে ফেব্রম্নয়ারি, ১৯৮৮ খ্রিস্টাব্দ তারিখে মন্ট্রিলে সম্পাদিত বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার বিরম্নদ্ধে হিংস্র অবৈধ কার্যক্রম দমন সংক্রান্ত কনভেনশনের সম্পূরক আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত কর্মীদের অবৈধ কার্যক্রম দমন সংক্রান্ত প্রটোকল (Protocol for the suppression of unlawful acts of violence at Airports serving International Civil Aviation, supplementary to the convention for the suppression of unlawful acts against the safety of Civil Aviation, done at Montreal on 24 th February, 1988); (ছ) ১০ই মার্চ, ১৯৮৮ খ্রিস্টাব্দ তারিখে রোমে সম্পাদিত সামুদ্রিক নৌচালনার নিরাপত্তার বিরম্নদ্ধে কার্যক্রম দমন সংক্রান্ত কনভেনশন (Convention for the suppression of unlawful acts against the safety of maritime navigation, done at Rome on 10 th March, 1988); (জ) ১০ই মার্চ, ১৯৮৮ খ্রিস্টাব্দ তারিখে রোমে সম্পাদিত মহিসোপানে অবস্থিত স্থায়ী প্লাটফরমের নিরাপত্তার বিরম্নদ্ধে অবৈধ কার্যক্রম দমন সংক্রান্ত প্রটোকল (Protocol for the suppression of unlawful Acts against the safety of fixed platforms located on the continental shelf, done at Rome on 10 th March, 1988); (ঝ) ১৫ই ডিসেম্বর, ১৯৯৭ খ্রিস্টাব্দ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত সন্ত্রাসী বোমা হামলা দমন সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (Interntional convention for the suppression of terrorist Bombings, adopted by the General Assembly of the United Nations on 15 th December, 1997)|