Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ১০৩আদালতের কার্যধারায় নিবন্ধকের হাজির হইবার অধিকার

বলবৎএকাদশ অধ্যায় বিবিধ

একাদশ অধ্যায় বিবিধ

ধারা ১০৩

103. আদালতের কার্যধারায় নিবন্ধকের হাজির হইবার অধিকার (১) নিবন্ধন বহি পরিবর্তন বা সংশোধনসহ প্রতিকারের দাবি বা ট্রেডমার্ক নিবন্ধন সম্পর্কিত মামলায় নিবন্ধকের আদালতে হাজির হইবার এবং শুনানীর অধিকার থাকিবে। (২) ট্রেডমার্ক নিবন্ধন সম্পর্কিত আবেদনের বিষয়ে নিবন্ধক কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীল করা হইলে, নিম্নবর্ণিত ক্ষেত্রে নিবন্ধকের উপস্থিত থাকিবার এবং শুনানীর অধিকার থাকিবে- (ক) যেক্ষেত্রে আপীলের বিরোধিতা করা হয় নাই এবং যাহা সংশোধন, পরিমার্জন, শর্ত অথবা সীমাবদ্ধতা সাপেক্ষে, নিবন্ধক কর্তৃক প্রত্যাখ্যাত বা গৃহীত হইয়াছে; এবং (খ) যেক্ষেত্রে আপীলের বিরোধিতা করা হইয়াছে এবং জনস্বার্থে তাহার উপস্থিতি প্রয়োজন রহিয়াছে বলিয়া তিনি মনে করেন। (৩) হাইকোর্ট বিভাগ কর্তৃক ভিন্নরূপ নির্দেশ দেওয়া না হইলে, নিবন্ধক আদালতে হাজির হইবার পরিবর্তে বিচার্য বিষয় সংক্রান্ত নির্দিষ্ট তথ্য বা উক্ত বিষয়ে তিনি যে সিদ্ধান্ত দিয়াছেন উহার কারণসমূহ, বা ট্রেডমার্ক নিবন্ধনের প্রথা বা বিচার্য বিষয়ের প্রাসঙ্গিক অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য যাহা তিনি নিবন্ধক হিসাবে জ্ঞাত আছেন, সম্পর্কিত একটি বিবৃতি দাখিল করিতে পারিবেন, যাহা সংশ্লিষ্ট মামলার কার্যধারায় সাক্ষ্য হিসাবে গণ্য হইবে।

End of ধারা ১০৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯