Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ১১৬জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত দলিল

বলবৎএকাদশ অধ্যায় বিবিধ

একাদশ অধ্যায় বিবিধ

ধারা ১১৬

116. জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত দলিল (১) ধারা ৪৫(৬) এ ভিন্নরূপ কোন কিছু না থাকিলে, নিম্নলিখিত দলিলাদি, নির্ধারিত শর্ত-সাপেক্ষে, নিবন্ধন অফিসে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকিবে- (ক) নিবন্ধন বহি এবং নিবন্ধন বহির প্রত্যেক এন্ট্রির ভিত্তি; (খ) ট্রেডমার্ক নিবন্ধন বিরোধিতার প্রত্যেকটি নোটিশ, নিবন্ধকের নিকট দাখিলকৃত সংশোধনের আবেদন, উহার পাল্টা বিবৃতি এবং নিবন্ধকের নিকট পক্ষগণ কর্তৃক কোন কার্যধারায় দাখিলকৃত হলফনামা বা অন্য কোন দলিল; (গ) ধারা ৬১ এর অধীন পেশকৃত সকল প্রবিধান এবং অনুরূপ প্রবিধান পরিবর্তনের উদ্দেশ্যে ধারা ৬৫ এর অধীন দাখিলকৃত আবেদন; (ঘ) ধারা ১১৫ এ উল্লিখিত সূচিপত্র; (ঙ) সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্যান্য দলিল। (২) কোন ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে এবং নির্ধারিত ফি জমাপূর্বক নিবন্ধকের নিকট আবেদন করিয়া, নিবন্ধন বহির কোন এন্ট্রির প্রত্যয়িত নকল বা উপ-ধারা (১) এ উল্লিখিত কোন দলিল উঠাইতে পারিবেন।

End of ধারা ১১৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯