ধারা ১২১পারস্পরিক সম্পর্ক বিষয়ক বিধান
বলবৎ
একাদশ অধ্যায় বিবিধ
ধারা ১২১
121. পারস্পরিক সম্পর্ক বিষয়ক বিধান ধারা ১১৯ এর অধীন কোন রাষ্ট্রকে কনভেনশন রাষ্ট্র হিসাবে গণ্য করা হইলে উক্ত রাষ্ট্র ট্রেডমার্ক নিবন্ধন ও সংরক্ষণের জন্য উহার নাগরিকদের যে সুবিধা প্রদান করে, উহা যদি বাংলাদেশের নাগরিকদের জন্য প্রদান না করে, তাহা হইলে উক্ত দেশের কোন নাগরিক বাংলাদেশের কোন ব্যক্তির সহিত এককভাবে বা যৌথভাবে- (ক) নিবন্ধন বহিতে কোন ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করিতে বা কোন ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী হইবার অধিকারী হইবেন না; (খ) কোন নিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বাধিকারীর আইনানুগ প্রতিনিধি হইবার অধিকারী হইবেন না; অথবা (গ) ধারা ৪৫ এর অধীন নিবন্ধনের জন্য আবেদন করিতে বা কোন ট্রেডমার্কের নিবন্ধিত ব্যবহারকারী হইবার অধিকারী হইবেন না।