Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ২৩নবায়ন ফি পরিশোধে ব্যর্থতার কারণে নিবন্ধন বহি হইতে কর্তনের ফলাফল

বলবৎতৃতীয় অধ্যায় নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদ

তৃতীয় অধ্যায় নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদ

ধারা ২৩

23. নবায়ন ফি পরিশোধে ব্যর্থতার কারণে নিবন্ধন বহি হইতে কর্তনের ফলাফল নবায়ন ফি পরিশোধে ব্যর্থতার কারণে কোন ট্রেডমার্ক নিবন্ধন বহি হইতে কর্তন করা সত্ত্বেও কর্তনের তারিখ হইতে পরবর্তী ১ (এক) বৎসরের মধ্যে, অন্য কোন ট্রেডমার্ক নিবন্ধনের উদ্দেশ্যে দাখিলকৃত আবেদন বিবেচনার ক্ষেত্রে, কর্তিত ট্রেডমার্কটি নিবন্ধন বহিতে রক্ষিত ট্রেডমার্ক হিসাবে গণ্য হইবে, যদি না ট্রাইব্যুনাল এই মর্মে সন্তুষ্ট হয় যে,- (ক) কর্তনের অব্যবহিত পূর্ববর্তী ২ (দুই) বৎসরের মধ্যে উক্ত ট্রেডমার্কের যথাযথ বাণিজ্যিক ব্যবহার হয় নাই; এবং (খ) কর্তিত ট্রেডমার্কের পূর্ববর্তী ব্যবহারের কারণে নিবন্ধনের আবেদনের সহিত সম্পৃক্ত ট্রেডমার্ক ব্যবহারে কোন প্রতারণা বা বিভ্রান্তির উদ্ভব হইবার সম্ভাবনা নাই।

End of ধারা ২৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯