Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৩৫অনিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর

বলবৎপঞ্চম অধ্যায় স্বত্বনিয়োগ(assignment) ও হস্তান্তর (transmission)

পঞ্চম অধ্যায় স্বত্বনিয়োগ(assignment) ও হস্তান্তর (transmission)

ধারা ৩৫

35. অনিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর (১) সংশ্লিষ্ট ব্যবসার সুনাম ব্যতীত, কোন অনিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনাম ব্যতীত, কোন অনিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে, যদি- (ক) স্বত্বনিয়োগ ও হস্তান্তরের সময় উহা নিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে একই ধরনের ব্যবসায় ব্যবহৃত হয়; (খ) নিবন্ধিত ট্রেডমার্ক অনিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে একই সময় এবং একই ব্যক্তির নিকট স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা হয়; এবং (গ) অনিবন্ধিত ট্রেডমার্কটি এমন পণ্য বা সেবা সংক্রান্ত হয় যাহা সম্পর্কে ইতোমধ্যে নিবন্ধিত ট্রেডমার্ক এর স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা হইয়াছে ।

End of ধারা ৩৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯