Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৪৭নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন পরিবর্তন বা বাতিলকরণে নিবন্ধকের ক্ষমতা

বলবৎষষ্ঠ অধ্যায় ট্রেডমার্ক ব্যবহার এবং নিবন্ধিত ব্যবহারকারী

ষষ্ঠ অধ্যায় ট্রেডমার্ক ব্যবহার এবং নিবন্ধিত ব্যবহারকারী

ধারা ৪৭

47. নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন পরিবর্তন বা বাতিলকরণে নিবন্ধকের ক্ষমতা (১) ধারা ৫১ এর বিধানাবলীকে ক্ষুণ্ন না করিয়া, নিবন্ধক, - (ক) ট্রেডমার্কের স্বত্বাধিকারী কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, যে সকল পণ্য বা সেবার ক্ষেত্রে নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে কোন ব্যক্তির নিবন্ধনের জন্য যে সকল শর্ত বা বাধা-নিষেধ প্রযোজ্য হয়, সে সকল পণ্য বা সেবার ক্ষেত্রে উক্ত শর্ত বা বাধা-নিষেধ পরিবর্তন করিতে পারিবেন; (খ) ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন বাতিল করিতে পারিবেন; (গ) কোন ব্যক্তি কর্তৃক নিম্নবর্ণিত যে কোন কারণে, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন বাতিল করিতে পারিবেন- (অ) ট্রেডমার্কের নিবন্ধিত ব্যবহারকারী, অনুমোদিত ব্যবহার ব্যতীত, এইরূপভাবে ব্যবহার করেন যাহার ফলে প্রতারণা বা বিভ্রান্তি সৃষ্টি হয় বা হইবার সম্ভাবনা থাকে; (আ) ট্রেডমার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী নিবন্ধনের আবেদনপত্রে এমন কোন গুরুত্বপূর্ণ তথ্যের মিথ্যা বর্ণনা প্রদান করেন বা প্রকাশ করিতে ব্যর্থ হন, যাহা সঠিকভাবে বর্ণনা করিলে বা প্রকাশ করিলে, নিবন্ধক কর্তৃক উক্ত আবেদন প্রত্যাখান করিবার যথেষ্ট কারণ ছিল বলিয়া প্রতীয়মান হয়; (ই) আবেদনকারী যে চুক্তি সম্পাদন করিতে আগ্রহী, সেই চুক্তির মাধ্যমে অর্পিত অধিকারসমূহ বিবেচনা করিয়া নিবন্ধন কার্যকর করা উচিত হইবে না মর্মে প্রতীয়মান হয়; (ঈ) যে পরিস্থিতিতে নিবন্ধনের আবেদন করা হইয়াছিল, তাহা এইরূপে পরিবর্তিত হইয়াছে যে উহা বাতিলের জন্য আবেদন দাখিলের তারিখে, নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করা যুক্তিসংগত ছিল; (ঘ) যে পণ্য বা সেবার সম্পর্কে ট্রেডমার্ক নিবন্ধন করা হইয়াছিল, উক্ত নিবন্ধন কার্যকর না থাকিলে, উহা বাতিল করিতে পারিবেন; (ঙ) স্বীয় উদ্যোগে বা কোন ব্যক্তি কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের ভিত্তিতে, উক্ত রূপ নিবন্ধন এই কারণে বাতিল করিতে পারিবেন যে, ট্রেডমার্ক যে পণ্য বা সেবার ক্ষেত্রে ব্যবহৃত হইবে উহাদের বৈশিষ্ট্য লইয়া নিবন্ধিত স্বত্বাধিকারী ও নিবন্ধিত ব্যবহারকারীর মধ্যে যে চুক্তি রহিয়াছে, উহার শর্তাবলী কার্যকর বা পালন করা হইতেছে না। (২) ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী এবং প্রত্যেক নিবন্ধিত ব্যবহারকারীগণকে নির্ধারিত পদ্ধতিতে নোটিশ প্রদান না করিয়া নিবন্ধক এই ধারার অধীন দাখিলকৃত প্রত্যেকটি আবেদন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন না।

End of ধারা ৪৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯