Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৬১সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার সম্পর্কিত প্রবিধান জমাকরণ

বলবৎঅষ্টম অধ্যায় সার্টিফিকেশন ট্রেডমার্ক

অষ্টম অধ্যায় সার্টিফিকেশন ট্রেডমার্ক

ধারা ৬১

61. সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার সম্পর্কিত প্রবিধান জমাকরণ (১) সার্টিফিকেশন মার্ক হিসাবে নিবন্ধিত প্রত্যেকটি মার্কের ব্যবহার সংক্রান্ত বিষয়াদি ও সরকার অনুমোদিত প্রবিধান নিবন্ধন অফিসে জমা করিতে হইবে, এবং উক্ত প্রবিধান নিবন্ধিত স্বত্বাধিকারী যে সকল পণ্য বা সেবার বিষয়ে সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার করিবার অধিকার প্রদান করে, সে সকল পণ্য বা সেবা এবং সরকার, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, যে সকল বিধান সন্নিবেশ করিবার নির্দেশ প্রদান করে সে সকল বিধান, অন্তর্ভুক্ত থাকিবে। (২) উপ-ধারা (১) এর অধীন জমাকৃত প্রবিধান নিবন্ধন বহির ন্যায় পরিদর্শন করিবার জন্য উন্মুক্ত থাকিবে। (৩) নিবন্ধক, সরকারের অনুমতি সাপেক্ষে, জমাকৃত প্রবিধান নিবন্ধিত স্বত্বাধিকারীর আবেদনের ভিত্তিতে পরিবর্তন করিতে পারিবেন। (৪) সরকার সমীচীন মনে করিলে, উক্ত আবেদন সম্পর্কে এই আইনের বিধান অনুসারে বিজ্ঞাপন জারী করিতে পারিবে এবং বিজ্ঞাপনে উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি উক্ত আবেদনের বিরোধিতা করিয়া নোটিশ প্রদান করিলে, সরকার সংশ্লিষ্ট পক্ষগণকে শুনানী প্রদান ব্যতীত, আবেদনটি নিষ্পত্তি করিবে না।

End of ধারা ৬১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯