Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৬৫নিবন্ধন বাতিল বা পরিবর্তন

বলবৎঅষ্টম অধ্যায় সার্টিফিকেশন ট্রেডমার্ক

অষ্টম অধ্যায় সার্টিফিকেশন ট্রেডমার্ক

ধারা ৬৫

65. নিবন্ধন বাতিল বা পরিবর্তন (১) সরকার, কোন সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, আবেদনের ভিত্তিতে বা নিবন্ধকের সুপারিশক্রমে, স্বত্বাধিকারীকে উক্ত আবেদনের বা সুপারিশের বিরোধিতা করিবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিবার পর, সার্টিফিকেশন ট্রেডমার্ক সংক্রান্ত নিবন্ধন বহির কোন এন্ট্রি বাতিল বা পরিবর্তন অথবা নিম্নবর্ণিত কোন কারণে দাখিলকৃত প্রবিধান পরিবর্তন করিবার আদেশ প্রদান করিতে পারিবে- (ক) যে পণ্য বা সেবার মার্ক নিবন্ধিত হইয়াছে উহা প্রত্যয়ন করিবার যোগ্যতা স্বত্বাধিকারীর না থাকিলে; (খ) স্বত্বাধিকারী দাখিলকৃত প্রবিধানের কোন বিধান পালনে ব্যর্থ হইলে; (গ) সংশ্লিষ্ট মার্কের নিবন্ধন জনস্বার্থে আর প্রয়োজন না হইলে; এবং (ঘ) উক্ত প্রবিধান জনস্বার্থে পরিবর্তন করা প্রয়োজন হইলে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত কারণে ধারা ৫১ এর অধীন হাইকোর্ট বিভাগ বা নিবন্ধক কোন আদেশ প্রদান করিতে পারিবে না। (৩) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন আদেশ কার্যকর করিবার উদ্দেশ্যে, নিবন্ধক প্রয়োজনে নিবন্ধন-বহি এবং দাখিলকৃত প্রবিধান সংশোধন করিতে পারিবেন।

End of ধারা ৬৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯