Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৭রং ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা

বলবৎদ্বিতীয় অধ্যায় নিবন্ধক, পেটেণ্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রি এবং নিবন্ধনের শর্ত

দ্বিতীয় অধ্যায় নিবন্ধক, পেটেণ্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রি এবং নিবন্ধনের শর্ত

ধারা ৭

7. রং ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা (১) কোন ট্রেডমার্ককে, সম্পূর্ণ বা আংশিকভাবে, এক বা একাধিক নির্দিষ্ট রং এর মধ্যে সীমাবদ্ধ রাখা যাইবে এবং ট্রেডমার্কের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ট্রাইব্যুনাল উক্ত সীমাবদ্ধতা বিবেচনা করিবে। (২) কোন ট্রেডমার্ক নির্দিষ্ট কোন রং এ নিবন্ধন না করা হইলে, উহা সকল রং এর ক্ষেত্রে নিবন্ধিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

End of ধারা ৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯