Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৭৪মিথ্যা ট্রেডমার্ক বা ট্রেড বর্ণনাযুক্ত পণ্য বিক্রয় করিবার দণ্ড

বলবৎদশম অধ্যায় অপরাধ ও দণ্ড

দশম অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ৭৪

74. মিথ্যা ট্রেডমার্ক বা ট্রেড বর্ণনাযুক্ত পণ্য বিক্রয় করিবার দণ্ড (১) যদি কোন ব্যক্তি ধারা ১০৮ এর বিধান লঙ্ঘন করিয়া পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা রাষ্ট্র বা স্থানের নাম ব্যবহার না করেন অথবা পণ্য বা বস্তু বিক্রয়ের উদ্দেশ্যে উন্মুক্ত রাখেন বা বাণিজ্য বা উৎপাদনের উদ্দেশ্যে দখলে রাখেন, তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) বৎসর কিন্তু অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ কিন্তু অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে একই দোষে দোষী সাব্যস্ত হইলে, অনধিক তিন বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৩ (তিন) লক্ষ কিন্তু অন্যূন ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, যদি না তিনি এই মর্মে প্রমাণ করিতে পারেন যে, - (ক) এই ধারার অধীন কোন অপরাধ সংঘটনের বিরুদ্ধে যুক্তিসঙ্গত সাবধানতা অবলম্বন করিয়াছিলেন এবং ট্রেডমার্ক বা ট্রেড বর্ণনার যথার্থতা সম্পর্কে সন্দেহ করিবার কোন অবকাশ ছিল না; (খ) তিনি উক্ত পণ্য বা বস্তু যাহার নিকট হইতে লাভ করিয়াছেন তাহার সম্পর্কে যে তথ্য তাহার জানা ছিল উহা অভিযোগকারীকে, তাহার দাবির প্রেক্ষিতে, অবহিত করিয়াছিলেন; অথবা (গ) সরল বিশ্বাসে কাজ করিয়াছেন।

End of ধারা ৭৪. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯