Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৮৩কতিপয় অপরাধের আমলযোগ্যতা

বলবৎদশম অধ্যায় অপরাধ ও দণ্ড

দশম অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ৮৩

83. কতিপয় অপরাধের আমলযোগ্যতা (১) নিবন্ধক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক লিখিত অভিযোগ ব্যতীত, কোন আদালত ধারা ৭৬, ৭৭ বা ৭৮ এর অধীন কোন অপরাধ আমলে লইবেন না । (২) মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিট্রেট আদালত ব্যতীত, অন্য কোন আদালত এই আইনের অধীন কোন অপরাধের বিচার করিতে পারিবে না। (৩) Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তির উপর এই আইনের অধীন অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে, মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই আইনে উল্লিখিত অর্থদণ্ড আরোপ করিতে পারিবেন।

End of ধারা ৮৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯