ধারা ৯৬লঙ্ঘনজনিত কারণে জেলা আদালতে মামলা দায়ের
বলবৎ
একাদশ অধ্যায় বিবিধ
ধারা ৯৬
96. লঙ্ঘনজনিত কারণে জেলা আদালতে মামলা দায়ের নিম্নবর্ণিত ক্ষেত্রে জেলা জজ আদালতের অধঃস্তন কোন আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না- (ক) কোন নিবন্ধিত ট্রেডমার্কের লঙ্ঘন; (খ) নিবন্ধিত ট্রেডমার্ক সংশ্লিষ্ট কোন অধিকার; (গ) নিবন্ধিত ট্রেডমার্কের সংশোধিত কোন অধিকার; এবং (ঘ) সাদৃশপূর্ণ বা প্রতারণামূলকভাবে সাদৃশপূর্ণ কোন ট্রেডমার্ক, নিবন্ধিত হউক বা না হউক, চালাইয়া দেয়া।