Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৯৮নিবন্ধন বহি সংশোধনের জন্য বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আবেদন দাখিল

বলবৎএকাদশ অধ্যায় বিবিধ

একাদশ অধ্যায় বিবিধ

ধারা ৯৮

98. নিবন্ধন বহি সংশোধনের জন্য বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আবেদন দাখিল (১) যেক্ষেত্রে নিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘনের মামলায় বিবাদী বাদীর ট্রেডমার্ক নিবন্ধনের বৈধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন, বা বাদী বিবাদীর ট্রেডমার্ক নিবন্ধনের বৈধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডমার্ক নিবন্ধনের বৈধতার বিষয়টি নিবন্ধন বহি সংশোধনের নিমিত্ত দাখিলকৃত আবেদনের ভিত্তিতে নিষ্পত্তি করিতে হইবে। (২) ধারা ৪২, ৪৩ (৪) বা ৫১ এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন প্রতিটি আবেদন হাইকোর্ট বিভাগে দাখিল করিতে হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর বিধানাবলী সাপেক্ষে, নিবন্ধন বহি সংশোধনের কোন আবেদন ধারা ৪২,৪৩ (৪) বা ৫১ এর অধীন নিবন্ধকের নিকট দাখিল করা হইলে, নিবন্ধক উক্ত আবেদন হাইকোর্ট বিভাগে প্রেরণ করিতে পারিবেন।

End of ধারা ৯৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯