Skip to content

সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯

ধারা ১৬জনগণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রতি কর্তব্য

বলবৎচতুর্থ অধ্যায় পুলিশ কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য

চতুর্থ অধ্যায় পুলিশ কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য

ধারা ১৬

16. জনগণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রতি কর্তব্য প্রত্যেক পুলিশ কর্মকর্তার দায়িত্ব হইবে - (ক) রাস্তাঘাটে দৈহিকভাবে অক্ষম ও নিরাশ্রয় লোকদিগকে, যতদূর সম্ভব, সহায়তা দান করা, এবং কোন ব্যক্তি তাহার নিকট বিপজ্জনক, মাতাল বা নিজের নিরাপত্তার প্রতি অমনোযোগী উন্মাদ বিবেচিত হইলে উক্ত ব্যক্তির দায়িত্ব গ্রহণ করা; (খ) গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ ব্যক্তির জন্য প্রয়োজনীয় সাহায্য সংগ্রহের দ্রুত ব্যবস্থা করা এবং অনুরূপ ব্যক্তির প্রহরায় নিযুক্ত থাকাকালে তাহার অবস্থার প্রতি যত্নবান হওয়া; (গ) গ্রেপ্তারকৃত বা জিম্মায় রাখা হইয়াছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যথাপোযুক্ত আহার্য ও আশ্রয়ের ব্যবস্থা করা; (ঘ) তল্লাশি চালাইবার সময়, দু্র্ব্যবহার পরিহার করা এবং বিরক্তিকর আচরণের কারণ না হওয়া; (ঙ) মহিলা ও শিশুদের সহিত ব্যবহারের সময় শালীনতাপূর্ণ আচরণ কঠোরভাবে মানিয়া চলা এবং যুক্তিসংগত ভদ্র ব্যবহার করা; (চ) অগ্নিকান্ডের সময় ক্ষয়ক্ষতি রোধ করার জন্য সর্বতোভাবে চেষ্টা করা; (ছ) সর্বসাধারণের দুর্ঘটনা বা বিপদ এড়াইবার জন্য নিজের সাধ্যমত কাজ করা৷

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯