ধারা ৫০পুলিশ কর্মকর্তার অসদাচরণের দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ শাস্তি ও কার্যপদ্ধতি
ধারা ৫০
50. পুলিশ কর্মকর্তার অসদাচরণের দণ্ড কোন পুলিশ কর্মকর্তা ভীরুতার অপরাধে বা ইচ্ছাকৃত কোন আইন, বিধি, প্রবিধান বা আদেশ লংঘনের দায়ে দোষী সাব্যস্ত হইলে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷