বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯
ধারা ১১বাহিনীর প্রশাসনে পুলিশ কমিশনারের আদেশ দানের ক্ষমতা
বলবৎ
তৃতীয় অধ্যায় বাহিনীর প্রশাসন
ধারা ১১
11. বাহিনীর প্রশাসনে পুলিশ কমিশনারের আদেশ দানের ক্ষমতা পুলিশ কমিশনার এই আইন ও বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে আদেশ জারি করিতে পারিবেন, যথাঃ- (ক) বাহিনীর পরিদর্শন ; (খ) পুলিশ কর্মকর্তা কর্তৃক সংবাদ ও গোপন তথ্য সংগ্রহ ও অবহিতকরণ ; (গ) বাহিনীর অস্ত্রশস্ত্র, পোশাক ও বস্ত্রাদি ও উহার পরিমাণ ; (ঘ) বাহিনীর সদস্যদের আবাসস্থল ; (ঙ) বাহিনীর প্রশাসন ও কল্যাণের সহিত সংশ্লিষ্ট কোন তহবিল গঠন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ; (চ) বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং উহা পালনের পদ্ধতি ও শর্ত ; (ছ) বাহিনীর দক্ষতা ও শৃঙ্খলা ; (জ) পুলিশ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার ও কর্তব্যে অবহেলা নিরোধ।