Skip to content

বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯

ধারা ৩৫জনস্বার্থে দাংগা ইত্যাদি বন্ধ করা

বলবৎপঞ্চম অধ্যায় পুলিশ কমিশনারের ক্ষমতা

পঞ্চম অধ্যায় পুলিশ কমিশনারের ক্ষমতা

ধারা ৩৫

35. জনস্বার্থে দাংগা ইত্যাদি বন্ধ করা (১) দাঙ্গা, হাঙ্গামা বা শান্তির পরিপন্থী কোন কাজ বন্ধ করার উদ্দেশ্যে পুলিশ কমিশনার লিখিত নির্দেশ জারী করিয়া অস্থায়ীভাবে যে কোন গৃহের বা স্থানের দখল লইতে এবং সেখান হইতে কোন বা সকল ব্যক্তিকে বাহির করিয়া দিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন ব্যবস্থা গ্রহণের দরুণ অনুরূপ গৃহের বা স্থানের মালিক বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হইলে তিনি অনুরূপ ব্যবস্থা গ্রহণের তারিখ হইতে এক মাসের মধ্যে পুলিশ কমিশনারের নিকট দরখাস্ত করিলে যুক্তিসঙ্গত পরিমাণ ক্ষতিপূরণের অধিকারী হইবেন, যদি না পুলিশ কমিশনারের উক্তরূপ ব্যবস্থা গ্রহণ করা যথাযথ হইয়াছে বলিয়া প্রমাণিত হয়। (৩) উপ-ধারা (২) এর অধীন কোন ঘটনার বিষয়ে কোন বিরোধ দেখা দিলে, ক্ষতিপূরণের পরিমাণ এবং প্রাপক নির্ধারণে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।

End of ধারা ৩৫.

সূচিপত্র দেখুন: বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯