Skip to content

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯

ধারা ১২প্রো-ভাইস চ্যান্সেলর

বলবৎ

ধারা ১২

12. প্রো-ভাইস চ্যান্সেলর (১) চ্যান্সেলর প্রয়োজনবোধে, তদ্‌কর্তৃক নির্ধারিত শর্তে চার বৎসর মেয়াদে, এই বিশ্ববিদ্যালয়ের কোন অধ্যাপককে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দান করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ কিছুই থাকুক না কেন, চ্যান্সেলর, প্রয়োজনবোধে, যে কোন সময় কারণ দর্শানো ব্যতিরেকে, প্রো-ভাইস-চ্যান্সেলরকে তাঁহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন। (৩) প্রো-ভাইস-চ্যান্সেলর সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ১২. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯