Skip to content

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯

ধারা ১৮সিনেট

বলবৎ

ধারা ১৮

18. সিনেট (১) বিশ্ববিদ্যালয় নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অথবা, তদ্‌কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঙ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সংসদ সদস্য; (চ) সচিব, শিক্ষা মন্ত্রণালয় বা তদ্‌কর্তৃক মনোনীকত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ছ) মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর; (জ) বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপিত শিক্ষা বোর্ড, বা কারিগরি শিক্ষা বোর্ড (যদি থাকে) উহার একজন করে প্রতিনিধি; (ঝ) অধিভুক্ত কলেজ, ইনষ্টিটিউট, একাডেমী বা প্রতিষ্ঠানের প্রধানগণের মধ্য হইতে ৫ (পাঁচ) জন প্রতিনিধি; (ঞ) বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এর ৫ (পাঁচ) জন প্রতিনিধি; (ট) রেজিষ্ট্রার, যিনি সিনেটের সদস্য সচিবও হইবেন।

End of ধারা ১৮. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯