Skip to content

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯

ধারা ৩৪বাছাই বোর্ড

বলবৎ

ধারা ৩৪

34. বাছাই বোর্ড (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে সুপারিশ করার জন্য এক বা একাধিক বাছাই বোর্ড থাকিবে। (২) বাছাই বোর্ডের গঠন ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) বাছাই বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি চ্যান্সেলরের নিকট প্রেরণ করিতে হইবে এবং এই ব্যাপারে তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।

End of ধারা ৩৪. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯