Skip to content

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯

ধারা ৩৯সংবিধি প্রণয়ন

বলবৎ

ধারা ৩৯

39. সংবিধি প্রণয়ন (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে। (২) তফসিলে বর্ণিত সংবিধি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি হইবে। (৩) সিন্ডিকেট কর্তৃক প্রণীত সকল সংবিধি অনুমোদনের জন্য চ্যান্সেলরের নিকট পেশ করিতে হইবে। (৪) চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত না হইলে সিন্ডিকেট এর প্রস্তাবিত কোন সংবিধি বৈধ হইবে না।

End of ধারা ৩৯. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯