Skip to content

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯

ধারা ৫৯হেফাজত সংক্রান্ত বিধান

বলবৎ

ধারা ৫৯

59. হেফাজত সংক্রান্ত বিধান (১) রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ৩৯ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর অধীন কৃত কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (২) এর বিধান অনুসারে উক্ত অধ্যাদেশের কার্যকরতা লোপ পাওয়া সত্ত্বেও অনুরূপ লোপ পাইবার পর উহার ধারাবাহিকতায় কোন কাজ-কর্ম কৃত বা ব্যবস্থা গৃহীত হইয়া থাকিলে, উহা এই আইনের অধীনেই কৃত বা গৃহীত হইয়াছে বলিয়াও গণ্য হইবে।

End of ধারা ৫৯. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯