Skip to content

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯

ধারা ৬বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান

বলবৎ

ধারা ৬

6. বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান (১) বিশ্ববিদ্যালয়ের সকল স্বীকৃত শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয় বা ইহার ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত হইবে এবং পরীক্ষাগার বা কর্মশিবিরের সকল বক্তৃতা ও কর্ম ইহার অন্তর্ভুক্ত হইবে। (২) বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শিক্ষকগণ শিক্ষাদান পরিচালনা করিবেন। (৩) শিক্ষাদানের দায়িত্ব কোন কর্তৃপক্ষের উপর থাকিবে তাহা সংবিধি অনুযায়ী নির্ধারণ করা হইবে। (৪) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী সংবিধি এবং বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী নির্ধারণ করা হইবে। (৫) বিশ্ববিদ্যালয় বিধি ও প্রবিধানে বিধৃত শর্তানুসারে টিউটোরিয়াল দ্বারা অনুমোদিত শিক্ষাদান করা হইবে।

End of ধারা ৬. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯