Skip to content

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯

ধারা ২১সিনেট

বলবৎ
  • Not in the index: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read)

ধারা ২১

21. সিনেট (১) বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সংসদ সদস্য; (গ) সেনাবাহিনী প্রধান কর্তৃক মনোনীত মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা ; (ঘ) নৌবাহিনী প্রধান কর্তৃক মনোনীত রিয়াল এডমিরাল পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) বিমান বাহিনী প্রধান কর্তৃক মনোনীত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত ব্রিগেডিয়ার বা কমোডর বা এয়ার কমোডর পদমর্যাদার একজন কর্মকর্তা ; (ছ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; (জ) সচিব, শিক্ষা মন্ত্রণালয় বা তদ্‌কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ন-সচিব পদমর্যাদার সম্পন্ন একজন প্রতিনিধি; (ঝ) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় (ঞ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ট) ট্রেজারার; (ঠ) সকল ডীন; (ড) অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট, একাডেমি বা প্রতিষ্ঠানের প্রধানগণ; (ঢ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (ণ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য সচিবও হইবেন।

End of ধারা ২১. Not in the index for this Act: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯