Skip to content

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯

ধারা ২৪সিন্ডিকেট

বলবৎ
  • Not in the index: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read)

ধারা ২৪

24. সিন্ডিকেট নিম্নবর্ণিত সদস্য সমম্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সেনা সদর কর্তৃক মনোনীত, অন্যূন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (গ) নৌ-বাহিনী কর্তৃক মনোনীত, অন্যূন কমোডর পদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (ঘ) বিমান বাহিনী কর্তৃক মনোনীত, অন্যূন এয়ার কমোডর পদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (ঙ) সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক মনোনীত, অন্যূন ব্রিগেডিয়ার জেনারেল বা সমপদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (চ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ছ) ট্রেজারার; (জ) সকল ডীন; (ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত, অন্যূন একজন, বিশিষ্ট শিক্ষাবিদ; (ঞ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত, উহার সদস্য পদমর্যাদাসম্পন্ন, একজন প্রতিনিধি; (ট) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন, একজন প্রতিনিধি; (ঠ) প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন, একজন প্রতিনিধি; (ড) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন, একজন প্রতিনিধি; (ঢ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অন্যূন ৫টি অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট, একাডেমি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি; (ন) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

End of ধারা ২৪. Not in the index for this Act: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯