বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯
ধারা ২৭একাডেমিক কাউন্সিল
ধারা ২৭
27. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সকল ডীন; (ঙ) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ফ্যাকাল্টির জ্যেষ্ঠতম অধ্যাপক বা প্রশিক্ষক; (চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (ছ) বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BUET) এর ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (জ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঝ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিভিন্ন অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পর্যায়ক্রমে ০৫ জন সদস্য; (ঞ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) একাডেমিক কাউন্সিলের মনোনীত কোন সদস্য অন্যূন ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেনঃ (৩) উপ-ধারা (১) এর অধীন কোন সদস্য যে পদ বা গবেষণা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে তিনি যদি না থাকেন তাহা হইলে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদেও অধিষ্ঠিত থাকিবেন না।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯