Skip to content

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯

ধারা ৩১অর্থ কমিটি

বলবৎ
  • Not in the index: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read)

ধারা ৩১

31. অর্থ কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ২ (দুই) জন প্রতিনিধি; (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৩ (তিন) জন প্রতিনিধি; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঙ) পরিচালক (অর্থ), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; (চ) ট্রেজারার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেঃ শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন।

End of ধারা ৩১. Not in the index for this Act: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯