বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯
ধারা ৪অধিভুক্ত এবং অংগীভূত কলেজ, ইনস্টিটিউট, একাডেমি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ইত্যাদি
ধারা ৪
4. অধিভুক্ত এবং অংগীভূত কলেজ, ইনস্টিটিউট, একাডেমি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ইত্যাদি (১) অধিভুক্ত এবং অংগীভূত কলেজ, ইনস্টিটিউট, একাডেমি ও প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম সরেজমিনে তদারকীকরণ, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, উন্নয়ন, ইত্যাদি সংক্রান্ত বিষয়াদি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রনাধীনে পরিচালিত হইবে। (২) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন নিম্নবর্ণিত কলেজ, ইনস্টিটিউট ও একাডেমিসমূহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট ও একাডেমি হইবে, যথাঃ- (ক) ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি); (খ) ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড সটাফ কলেজ (ডিএসসিএসসি); (গ) মিলিটারী ইনসটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি); (ঘ) আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি); (ঙ) আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি); (চ) আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউট (এএফএমআই); (ছ) বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ); (জ) বাংলাদেশ নেভাল একাডেমী (বিএনএ); (ঝ) বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমী (বিএএফএ); (ঞ) সরকার কর্তৃক, সময় সময়, স্বীকৃত বা অনুমোদিত, অন্য কোন কলেজ, ইনস্টিটিউট, একাডেমী বা প্রতিষ্ঠান। (৩) এই ধারায় উল্লিখিত বিষয়াদি সম্পর্কিত বিধান সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯