বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯
ধারা ৫৮কর্তৃপক্ষের সদস্য হওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ
ধারা ৫৮
58. কর্তৃপক্ষের সদস্য হওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ কোন ব্যক্তি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের কোন পদে অধিষ্ঠিত থাকার বা বিশ্ববিদ্যালয় বা কোন ইনসটিটিউটের কোন কর্তৃপক্ষ বা অন্য কোন সংস্থার সদস্য হওয়ার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনিঃ (ক) অপ্রকৃতিস্থ, বধির বা মূক হন বা অন্য কোন অসুস্থতাজনিত কারণে তাহার দায়িত্ব পালনে অক্ষম হন; (খ) দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন। (গ) নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন; (ঘ) সিন্ডিকেটের বিশেষ অনুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কোন পরীক্ষার পাঠ্যক্রম হিসাবে নির্ধারিত কোন বই, স্বলিখিত হোক বা সম্পদিত হোক, এর প্রকাশনা, সংগ্রহ বা সরবরাহকারী কোন প্রতিষ্ঠানে অংশীদার হিসাবে বা অন্য কোন প্রকারে আর্থিক স্বার্থে জড়িত থাকেন; (ঙ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড কর্তৃক রিপোর্ট কিংবা তদন্ত সাপেক্ষে উক্ত পদের অনুপযুক্ত হন বা অধিষ্ঠিত থাকিবার যোগ্যতা হারানঃ তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি এই ধারা মোতাবেক অযোগ্য কিনা তদ্বিষয়ে কোন সংশয় বা বিরোধ দেখা দিলে তাহা চ্যান্সেলর সাব্যস্ত করিবেন এবং এই বিষয়ে তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯