বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯
ধারা ৬১সাময়িক বা আকস্মিক সৃষ্ট শূন্য পদ পূরণ
বলবৎ
ধারা ৬১
61. সাময়িক বা আকস্মিক সৃষ্ট শূন্য পদ পূরণ বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ, ইনসটিটিটিউট বা অন্য কোন সংস্থার পদাধিকারবলে সদস্য নন এইরূপ কোন সদস্যের পদে আকস্মিক শূন্যতা সৃষ্টি হইলে যে ব্যক্তি বা কর্তৃপক্ষ উক্ত সদস্যকে নিযুক্ত, নির্বাচিত বা মনোনীত করিয়াছিলেন সেই ব্যক্তি বা কর্তৃপক্ষ, যতশীঘ্র সম্ভব, উক্ত শূন্যপদ পূরণ করিবেন এবং যে ব্যক্তি উক্তরূপ শূন্য পদে নিযুক্ত, নির্বাচিত বা মনোনীত হইবেন তিনি যাহার স্থলাভিষিক্ত হইবেন, তাহার অসমাপ্ত কার্যকালের জন্য উক্ত কর্তৃপক্ষ বা সংস্থার সদস্য পদে বহাল থাকিবেন।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯