Skip to content

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯

ধারা ৭০হেফাজত সংক্রান্ত বিশেষ বিধান।

বলবৎ
  • Not in the index: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read)

ধারা ৭০

70. হেফাজত সংক্রান্ত বিশেষ বিধান। (১) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ অধ্যাদেশ, ২০০৮ ( ২০০৮ সনের ২৬ নং অধ্যাদেশ) অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (২) এর বিধান অনুসারে উক্ত অধ্যাদেশের কার্যকরতা লোপ পাওয়া সত্ত্বেও অনুরূপ লোপ পাইবার পর উহার ধারাবাহিকতায় বা বিবেচিত ধারাবাহিকতায় কোন কাজকর্ম কৃত বা ব্যবস্থা গৃহীত হইয়া থাকিলে উহা এই আইনের অধীনেই কৃত বা গৃহীত হইয়াছে বলিয়াও গণ্য হইবে।

End of ধারা ৭০. Not in the index for this Act: তফসিল (some pages are scanned images, not read: [6]; text garbled by its font, not read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯