Skip to content

সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯

ধারা ৪অর্থ বরাদ্দে সমতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ

বলবৎদ্বিতীয় অধ্যায় আর্থিক ব্যবস্থাপনা

দ্বিতীয় অধ্যায় আর্থিক ব্যবস্থাপনা

ধারা ৪

4. অর্থ বরাদ্দে সমতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ সরকার, জনস্বার্থে, অর্থ বরাদ্দের ক্ষেত্রে অধিকতর সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করিবে এবং উক্ত উদ্দেশ্যে সুনির্দিষ্টভাবে নিম্নবর্ণিত কার্যব্যবস্থা গ্রহণ করিবেঃ- (ক) আঞ্চলিক সমতা নিশ্চিতকরণ; (খ) নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণ; (গ) দারিদ্র্য নিরসন সংক্রান্ত কার্যক্রমে ক্রমান্বয়ে অধিক অর্থ বরাদ্দ প্রদান; (ঘ) সংস্থাসমূহকে অনুদান, ভর্তুকি, ঋণ ইক্যুইটি ইত্যাদি বাবদ প্রদত্ত অর্থ বাজেটে যথাসম্ভব সুস্পষ্টভাবে প্রদর্শন ; এবং (ঙ) অর্থ বরাদ্দ ও ব্যবহার সংক্রান্ত তথ্যাদি সকল মন্ত্রণালয় বা বিভাগ কতৃর্ক তাহাদের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯