Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

ধারা ১০৩কর সংগ্রহ ও আদায়

বলবৎ৪র্থ ভাগচতুর্থ অধ্যায় পৌর কর আরোপণ

৪র্থ ভাগ

চতুর্থ অধ্যায় পৌর কর আরোপণ

ধারা ১০৩

103. কর সংগ্রহ ও আদায় (১) এই আইনের অধীনে আরোপিত সকল কর, রেইট, টোল এবং ফিস, ইত্যাদি নির্ধারিত পদ্ধতিতে সংগ্রহ করিতে হইবে। (২) এই আইনের অধীনে পৌরসভা কর্তৃক দাবিযোগ্য সকল কর, উপ-কর, রেইট, টোল এবং ফিস এবং অন্যান্য অর্থ সরকারি দাবি হিসাবে আদায়যোগ্য হইবে। (৩) উপ-ধারা (২) এর বিধানাবলী সত্ত্বেও, এই আইনের অধীনে সরকার যে কোন পৌরসভা কর্তৃক দাবিযোগ্য কর, উপ-কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য বকেয়া অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানাধীন অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয়ের মাধ্যমে অথবা তাহার স্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয়ের মাধ্যমে আদায় করিবার জন্য পৌরসভাকে ক্ষমতা প্রদান করিতে পারিবে।

End of ধারা ১০৩.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯