স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
ধারা ১০৭পৌরসভা ও স্থানীয় পরিষদের মধ্যে বিরোধ
বলবৎ
৪র্থ ভাগ
পঞ্চম অধ্যায় অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ, অপরাধ ও শাস্তি
ধারা ১০৭
107. পৌরসভা ও স্থানীয় পরিষদের মধ্যে বিরোধ যদি দুই বা ততোধিক পৌরসভা অথবা কোন পৌরসভা এবং কোন স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়, তাহা হইলে বিষয়টি মীমাংসার জন্য- (ক) যদি সংশ্লিষ্ট পক্ষসমূহ একই বিভাগীয় হয়, তবে বিভাগীয় কমিশনারের নিকট পাঠাইতে হইবে; এবং (খ) যদি সংশ্লিষ্ট পক্ষসমূহ ভিন্ন ভিন্ন বিভাগের হয় অথবা একটি পক্ষ ক্যান্টনমেন্ট বোর্ড হয়, তাহা হইলে সরকারের নিকট পাঠাইতে হইবে এবং, ক্ষেত্রমত, বিভাগীয় কমিশনার অথবা সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।