Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

ধারা ১১৯স্থায়ী আদেশ

বলবৎ৫ম ভাগদ্বিতীয় অধ্যায় বিবিধ

৫ম ভাগ

দ্বিতীয় অধ্যায় বিবিধ

ধারা ১১৯

119. স্থায়ী আদেশ সরকার, সময়ে সময়ে, স্থায়ী আদেশ দ্বারা- (ক) পৌরসভাসমূহের মধ্যে এবং স্থানীয় পরিষদ ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সম্পর্ক নির্ধারণ ও নিয়ন্ত্রণ করিতে পারিবে; (খ) পৌরসভা ও সরকারি দপ্তরসমূহের কার্যাবলীর সমন্বয় সাধন করিতে পারিবে; (গ) পৌরসভাকে আর্থিক সহায়তা প্রদানসহ, বিশেষ শর্তে, বিশেষ বিশেষ ক্ষেত্রে, মজুরি প্রদান করিতে পারিবে; (ঘ) এক পৌরসভা কর্তৃক অন্য পৌরসভাকে অথবা স্থানীয় অন্য কোন কর্তৃপক্ষকে চাঁদা প্রদানের ব্যবস্থা করিতে পারিবে; এবং (ঙ) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে পৌরসভাকে সাধারণ নির্দেশনা প্রদান করিতে পারিবে।

End of ধারা ১১৯.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯