স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
ধারা ১২৩ক্ষমতা অর্পণ
বলবৎ
৫ম ভাগ
দ্বিতীয় অধ্যায় বিবিধ
ধারা ১২৩
123. ক্ষমতা অর্পণ (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনে বা বিধিসমূহে বর্ণিত যে কোন দায়িত্ব ও ক্ষমতা বিভাগীয় কমিশনার বা তাঁহার অধঃস্তন কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে। (২) বিভাগীয় কমিশনার, প্রয়োজনবোধে, অর্পিত ক্ষমতা তাহার অধঃস্তন অন্য কোন কর্মকর্তাকে পুনঃঅর্পণ করিতে পারিবে।