স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
ধারা ২০নির্বাচনের সময়, ইত্যাদি
বলবৎ
২য় ভাগ
চতুর্থ অধ্যায় নির্বাচন, নির্বাচনী বিরোধ, ইত্যাদি
ধারা ২০
20. নির্বাচনের সময়, ইত্যাদি (১) পৌরসভার প্রত্যেক ওয়ার্ড হইতে একজন কাউন্সিলর নির্বাচিত হইবে। (২) নিম্নবর্ণিত সময়ে পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হইবে - (ক) পৌরসভা প্রথমবার গঠনের ক্ষেত্রে, এই আইন বলবৎ হইবার পরবর্তী একশত আশি দিনের মধ্যে; (খ) পৌরসভার মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; (গ) পৌরসভা বাতিলের ক্ষেত্রে, বাতিলাদেশ জারির পরবর্তী একশত আশি দিনের মধ্যে। [ক [বিলুপ্ত]] [***]