Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

ধারা ৪২কবিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার এর ক্ষমতা

বলবৎ২য় ভাগপঞ্চম অধ্যায় শপথ, সম্পত্তির ঘোষণা, অপসারণ, ইত্যাদি

২য় ভাগ

পঞ্চম অধ্যায় শপথ, সম্পত্তির ঘোষণা, অপসারণ, ইত্যাদি

ধারা ৪২ক

42ক. বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার এর ক্ষমতা [(১) এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে, অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, কোন পৌরসভায় উহার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে, একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) সরকার, প্রয়োজনে, যথাযথ বলিয়া বিবেচিত হয় এইরূপ সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য নিয়োগ করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) অনুযায়ী নিযুক্ত প্রশাসক এবং উপ-ধারা (২) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ, যদি থাকে, যথাক্রমে, মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।]

  1. 23. ধারা ৪২ক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬০ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৪২ক.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯