Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

ধারা ৪৪পৌরসভার সম্পত্তি

বলবৎ২য় ভাগষষ্ঠ অধ্যায় পৌরসভার সম্পত্তি, চুক্তি, ইত্যাদি

২য় ভাগ

ষষ্ঠ অধ্যায় পৌরসভার সম্পত্তি, চুক্তি, ইত্যাদি

ধারা ৪৪

44. পৌরসভার সম্পত্তি (১) সরকার বিধি দ্বারা- (ক) পৌরসভার মালিকানাধীন অথবা উহার উপর ন্যস্ত সম্পত্তির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়নের জন্য বিধান করিতে পারিবে; (খ) উক্ত সম্পত্তির হস্তান্তর নিয়ন্ত্রণ করিতে পারিবে; (গ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পৌরসভার প্রয়োজনে স্থাবর সম্পত্তির বাধ্যতামূলক অধিগ্রহণের ব্যবস্থা করিতে পারিবে; (ঘ) এই আইন অথবা বিধির উদ্দেশ্য পূরণকল্পে, অনুরূপ সম্পত্তি সমাজ উন্নয়নমূলক কাজে লাগাইতে পারিবে৷ (২) পৌরসভা- (ক) নিজস্ব অথবা সরকার অথবা অন্য কর্তৃপক্ষ হইতে প্রাপ্ত সম্পত্তির সার্বিক ব্যবস্থাপনা এবং উন্নতি সাধন করিতে পারিবে; (খ) উন্নয়ন জরিপের মাধ্যমে ইহার নিয়ন্ত্রণাধীন সকল সম্পত্তির বিবরণাদি প্রস্তত করিয়া প্রতি বৎসর ইহা হালনাগাদ করিবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সম্পদের বিবরণী, মানচিত্র প্রস্তত করিয়া ইহার একটি অনুলিপি সরকার নিকট প্রেরণ করিবে; (গ) দান, ক্রয় অথবা অন্য কোন পন্থায় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জন করিতে পারিবে; (ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পৌরসভার সীমানার বাহিরেও সম্পত্তি অর্জন আবশ্যক হইলে সরকারের অনুমোদনক্রমে সম্পত্তি অর্জন করিতে পারিবে৷

End of ধারা ৪৪.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯