স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
ধারা ৫৪উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সুশাসন
বলবৎ
৩য় ভাগ
দ্বিতীয় অধ্যায় পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী, কমিটি, ইত্যাদি
ধারা ৫৪
54. উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সুশাসন (১) প্রত্যেক পৌরসভা সুশাসন নিশ্চিত করিবার লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উন্নততর তথ্য প্রযুক্তি ব্যবহার করিবে৷ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে সরকার আর্থিক ও কারিগরি সাহায্যসহ অন্যান্য সহায়তা প্রদান করিবে৷ (৩) পৌরসভা নাগরিক সনদে বর্ণিত আধুনিক সেবা সংক্রান্ত বিষয়সহ সরকারিভাবে প্রদত্ত সকল সেবার বিবরণ উন্নততর তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের জ্ঞাত করিবার ব্যবস্থা করিবে৷