Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

ধারা ৫৬স্থায়ী কমিটির কার্যাবলী

বলবৎ৩য় ভাগদ্বিতীয় অধ্যায় পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী, কমিটি, ইত্যাদি

৩য় ভাগ

দ্বিতীয় অধ্যায় পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী, কমিটি, ইত্যাদি

ধারা ৫৬

56. স্থায়ী কমিটির কার্যাবলী (১) স্থায়ী কমিটির কার্যাবলী উপ-আইন দ্বারা নির্ধারিত হইবে, তবে উপ-আইন প্রণীত না হওয়া পর্যন্ত পরিষদের সাধারণ সভায় স্থায়ী কমিটির কার্যাবলী নির্ধারণ করা যাইবে৷ (২) স্থায়ী কমিটির সুপারিশ পরিষদের পরবর্তী সভায় বিবেচিত হইবে এবং কোন সুপারিশ পৌর পরিষদে গৃহীত না হইলে তাহার যথার্থতা ও কারণ লিখিতভাবে স্থায়ী কমিটিকে জানাইতে হইবে৷ (৩) স্থায়ী কমিটির সকল কার্যধারা পরিষদের সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হইবে৷

End of ধারা ৫৬.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯